Artcell
Album • 2002
আর্তনাদে হিঁচড়ে পড়ছে বেদনা হৃদয়ের কলুষতা বিষাক্ততা দূষিত করেছে আমায় সমাজের নিত্য চাপে আর্তনাদে হিঁচড়ে পড়ছে বেদনা হৃদয়ের কলুষতা বিষাক্ততা দূষিত করেছে আমায় সমাজের নিত্য চাপে গ্রাস করেছে আমাকে গ্রহণ লেগেছে সত্তায় দাসত্বের দাস হয়ে ফিরছি বিবাগী পথিকের বেশে বারে বারে একই ঠিকানায় বিবাগী পথিকের বেশে বারে বারে একই ঠিকানায় মানুষ এগিয়ে যায় অন্যসময়ে আকাশ বদলে যায় অন্য আকাশে দেহের বায়ু ক্রমশ ফুরিয়ে জীবনের চাহিদা কিছু বাকি রয়ে যায় হৃদয়ের পাখি এখনও বন্দী খাঁচায় জীবনের সীমানা দূরে দেখা যায় মুক্তির সিঁড়ি পেরিয়ে কে বা কার দেখা পায় দাসত্বের দাস হয়ে ফিরছি বিবাগী পথিকের বেশে বারে বারে একই ঠিকানায় বিবাগী পথিকের বেশে বারে বারে একই ঠিকানায়
Submitted by NecroGod — Feb 08, 2026
আমি জন্মাতে দেখেছি জীবনের সব ভুলগুলো জীবন ভুল না হতে পারে হয়তো সময় ভুল ছিল সময়ের ভুলে জীবনমঞ্চে অভিনয় করছি আমি নষ্ট হচ্ছে স্বকীয়তা ক্রমশ নষ্ট হচ্ছি আমি আমি জন্মাতে দেখেছি জীবনের সব ভুলগুলো জীবন ভুল না হতে পারে হয়তো সময় ভুল ছিল সময়ের ভুলে জীবনমঞ্চে অভিনয় করছি আমি নষ্ট হচ্ছে স্বকীয়তা ক্রমশ নষ্ট হচ্ছি আমি তবু চিৎকার যখন অর্থহীন আর্তনাদ প্রতিবাদ কোন দুর্বোধ্য ভাষা সবাই যখন আদিম উল্লাসে মত্ত ভুল জন্ম তোমাকে জানাই বিদায় স্বপ্ন মঞ্চে মেলানো যায়না জীবন অলীক স্বপ্নে বদলায় না বাস্তবতা সময় বদলায়, বদলায় এ জীবন ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার কষ্টে ডুবে থাকা নয়, নয় আর হাহাকার আমার দ্বৈত স্বত্তা করছে আজ অস্বীকার সময় তাকিয়ে দেখো পরিবর্তন বাস্তবতার চোখের কোণে লেগে থাকা স্মৃতি ঘুমের মত তীব্র ভালবাসা আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা ভুল জন্মে আমার অসাড়তা... অসাড়তা...
Submitted by NecroGod — Feb 08, 2026
আমার পথ চলা আমার পথে যেন বেলা শেষে আকাশ কার মোহে আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে খুঁজে পায় জীবনের তীর জীবনকে কোন স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটিক্ষন শোনায় তার আহ্বান আমার আলোয় আলোকিত হতে চেয়ে আধাঁরে মিলিয়ে আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে খুঁজে পায় জীবনের তীর জীবনকে কোন স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটিক্ষন শোনায় তার আহ্বান আমি আজ নেই তবু কত সুর ওঠে বেজে তোমার ঐ গানের মাঝে এই পথ গেছে মিশে আমার বেলা শেষে স্বপ্ন ফিরে আসে পৃথিবীর দূর দেশে জীবনকে কোন এক স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটিক্ষণ শোনায় তার আহ্বান আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটিক্ষণ শোনায় তার আহ্বান
Submitted by NecroGod — Feb 08, 2026
No lyrics have been submitted for this track yet.
No lyrics have been submitted for this track yet.
শূন্যতায় এঁকেছি গভীরতা দৃপ্ত নেশায় উন্মাদ স্বচ্ছতা জানিনা জীবনের, সেই সলতে কোথায় ঝড়ো বাতাসেও, প্রদীপ জ্বালায় স্বপ্নঘোর এ ধরায় মগ্ন এক বিলাসিতায় পাষণ্ড এ জগতের কোথায় শেকড় গাড়া ব্যর্থ শৃঙ্খলিত মনে তারই ছায়া পাপের দংশনে দংশিত এ রক্ত ধারায় শেষ প্রহরে শ্বাসরুদ্ধ রাহুর ছায়ায় স্বপ্নের ছায়ায় কারো উষ্ণতায় ঝাপসা সুখে অশ্রু ঝরায় অস্তমিত ঐ রবির শেষ আলোকছটাও বিলীন শ্রান্ত এক যুবা উদভ্রান্ত মৌন মলিন দূর্ভোগের উপহাস কিসের স্বপ্ন, কিসের উষ্ণতা ঘনঘোর আঁধার কোলে খোঁজে গন্তব্য শূন্যতা... পাষণ্ড এ জগতের কোথায় শেকড় গাড়া ব্যর্থ শৃঙ্খলিত মনে তারই ছায়া পাপের দংশনে দংশিত এ রক্ত ধারায় শেষ প্রহরে শ্বাসরুদ্ধ রাহুর ছায়ায়
Submitted by Lake of Tears — Feb 17, 2026
No lyrics have been submitted for this track yet.
No lyrics have been submitted for this track yet.
No lyrics have been submitted for this track yet.
অলস সময়ের পাড় ধরে হাটছি ঢেউ এসে পড়ে পৃথিবীর শব্দ ও নিরবতায় ভাঙে অন্ধকার আলো ছায়ায় মাখামাখি পৃথিবী স্বপ্নের পাড়ে একা একা হাটছি আলোর কার্নিশে জমে দিন রাতের নিশাচর নিঃশ্বাসে মেশে মদ আজো মাতাল আমি পথভ্রষ্ট কবি পৃথিবীর কোলাহলে একা একা হাটছি অসাড় কথার শেষে আরও কথা থাকে শব্দহীন অনুচ্চারে ঝড়ের হাওয়ায় ভেঙ্গে দেয় অন্ত্যমিল দুজনার মিথ্যে আবেগের পড়ে থাকে মৃত নদী জীবনের পাড় ধরে আজো একা হাটছি অলস সময়ের সৈকতে ঢেউ এসে পড়ে স্বপ্ন জুড়ে ভেঙ্গে দেয় ছায়ার মত তুমি অলস সময়ের সৈকতে ঢেউ এসে পড়ে স্বপ্ন জুড়ে ভেঙ্গে দেয় ছায়ার মত তুমি রোদের আকাশে ভেসে যায় মেঘের স্বপ্নপুরী পৃথিবীর কোলাহলে তুমি আমি হাটছি স্বপ্নের পাড়ে একা একা হাটছি পৃথিবীর কোলাহলে একা একা হাটছি জীবনের পাড় ধরে আজো একা হাটছি পৃথিবীর কোলাহলে তুমি আমি হাটছি
Submitted by NecroGod — Feb 08, 2026
← Go back to Artcell