Otritio
No lyrics have been submitted for this track yet.
যা কিছু দেখো, ঘটছে নিয়ত তোমার চারিদিকে কতটুকু তার দেখা তোমার নিজেরই চোখে? যা কিছু শোনো, বলছে করতে সরল বিশ্বাস কতটুকু তার যে তোমার সাথে নিছক উপহাস? পথহারা সত্য মিথ্যের মিছিলে বাক্সবন্দি বিবেক পড়ে থাকে আমাদের চারিধার ছদ্মবেশী বন্ধু, কে যে কার শৃঙ্খলিত কারাগার ভেঙে বেরোতেই হবে যে তোমার অন্ধকার রাত শেষে ভোরের কিরণে পথ হারাবার শিহরণে মত ভ্রষ্ট প্রতিবাদ শব্দ যুদ্ধে খোঁজা প্রতিকার ভয় পেরিয়ে বাক্স শিকার এ যুদ্ধ শুধুই তোমার-আমার
Submitted by NecroGod — Feb 08, 2026
শত ব্যথায় ঢাকা ক্ষত অবিশ্বাস মোড়া নিশ্বাস যত স্মৃতিগুলো সব মৃত্যুর মতো ঘনিয়ে আসে বিগত জীবনের মতো ভুলে গড়া ভুলের বহর এড়াবে কে হেলায় প্রহর? প্রেরণারা জীবনের ভিড়ে ক্ষয় হয়ে হারানো তোমাকেই খুঁজে ফেরে তবু থেকে যায় কথা জমে একরাশ নীরবতা আমি ভিড়বো না এ বাঁকে যেথা মুখোশ আঁকা মুখে নিভে যাওয়া প্রদীপ তুমি-আমি বিপ্রতীপ অভিমানের খেলায় আমি জিতেও তোমায় হারাই কত দশক পেরিয়ে যাওয়া স্মৃতি স্মৃতির মতই ধূসর যথারীতি একাকী সয়ে যাওয়ার এ ভয়ে কাটে সময় হয়তো কোনোদিন আসবে শিশির ভেজা ঘাসে তোমার স্মৃতির ছায়ায় আঁধার শহরের স্বপ্ন আমাদের অভিমান ভোলায় রোদ ফিকে হয়ে যায় মিথ্যে মনে হয় সব পারাপার বোকা রাত জেগে রয় ঠিক ভুল মনে হয় আবার স্মৃতি একা পড়ে রয় মনের স্তব্ধতার এই আভায় আলো জ্বলে নিভে যায় বোকা সময় কোন ধাঁধায় আজও হাটি সে পথে মানুষের ভীড়ে তোমারই খোঁজে বিষণ্ণ খাতায় ছেঁড়া মলাটে মোড়ানো ভালোবাসার ভাঁজে তবু থেকে যায় কথা জমে একরাশ নীরবতা আমি ভিড়বো না এ বাঁকে যেথা মুখোশ আঁকা মুখে নিভে যাওয়া প্রদীপ তুমি-আমি বিপ্রতীপ অভিমানের খেলায় আমি জিতেও তোমায় হারাই হেঁটে ফিরি কোন আশায় শত স্মৃতির আবর্জনায় অজানায়…
Submitted by NecroGod — Feb 08, 2026
নিয়মিত জীবনধারায় অবিরত স্বপ্ন দেখা অপূর্ণতায় যখন জীবনকে পরিপূর্ণ করে রাখা স্বপ্ন আর বাস্তবতার খেলায় ছায়ারা মুখোশের আড়ালে মেলায় স্মৃতির আয়নায় যে ছবি প্রতিবিম্ব তারই মনে করে ভুলে থাকা ভুলের মাঝে খুঁজে পাওয়া বেঁচে থাকার অভিনয়ে নিজেকে আরো হারিয়ে ফেলা স্বপ্ন আর বাস্তবতার খেলায় ছায়ারা মুখোশের আড়ালে মেলায় স্মৃতির আয়নায় যে ছবি প্রতিবিম্ব তারই এখনই সময় নিজেকে খুঁজে দেখার এখনই সময় জীবনের হিসেব মেলাবার কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি সময় করেছে একা সামনে তাকিয়ে দেখো আছে অবাক পৃথিবী স্মৃতির পাতায় ছিল তার গল্প সবই কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি নিজের ভেতরেই পাবে আরেক তুমি যে লিখেছে গল্প তার জানা ছিল শেষ কখন কার নিয়ম বদলে নিয়মের বেড়াজালে জড়িয়েছ তুমি নিজেকে তার আনমনে জড়িয়ে আছে প্রতিটি ক্ষণে তোমার ছায়াও জানে জানো না তুমি শুধু স্বজ্ঞানে অর্থহীন অবাস্তবতার জানো না বা জানো আছে হিসেব তার তোমাকে ভেঙ্গে ফেলে মায়ার ইন্দ্রজাল পেরিয়ে মৃত্যুর যে হাহাকার সবখানে তাঁর অস্তিত্বের আহ্বানে তোমার অন্ধকারে অভিযান আলোর সন্ধানে
Submitted by NecroGod — Feb 08, 2026
তোমার অহংকার ছায়ায় আমার আজ অস্তমিত দেখো অতীত স্মৃতির যত ক্ষত আঁকড়ে ধরে রাখো পারো না, তুমি পারো না ধুলো জমা স্মৃতির আয়না যে কথা জমিয়ে রাখে তা বলে, "পারো না" তোমার মিথ্যে অভিনয়ের মায়াজালে আর জড়িয়ে থাকবো না মিথ্যে আশ্বাসের অসম সমীকরণে অনুভূতির কোনো স্থান ছিল না আবারো সামনে যেতে বাঁধা দেয়াল দাঁড়িয়ে পেছনে যখন রোদেলা দুপুরে ঝড়ের মতোন অকারণে আত্মগোপন পারো না, তুমি পারো না ধুলো জমা স্মৃতির আয়না যে কথা জমিয়ে রাখে তা বলে, "পারো না" তোমার মিথ্যে অভিনয়ের মায়াজালে আর জড়িয়ে থাকবো না মিথ্যে আশ্বাসের অসম সমীকরণে অনুভূতির কোনো স্থান ছিল না এ মন অবচেতনায় বন্ধু ভেবে খুঁজে বেড়ায় তোমায় যেখানে ছিল আগে নিজেকে আগলে রাখার সীমানা পেরিয়ে বাড়িয়ে ছিলাম এ হাত আঘাত লুকিয়ে রেখে চেনা মুখ বড় অচেনা যখন সময়ের সাথে আমাদের বিবর্তন আমাকে হারিয়ে, তোমার নিজের পরাজয় হারিয়ে থেকে কেন ভুলে যাবার ভয়? পারো না, তুমি পারো না ধুলো জমা স্মৃতির আয়না যে কথা জমিয়ে রাখে তা বলে, "পারো না" তোমার মিথ্যে অভিনয়ের মায়াজালে আর জড়িয়ে থাকবো না মিথ্যে আশ্বাসের অসম সমীকরণে অনুভূতির কোন স্থান ছিল না
Submitted by NecroGod — Feb 08, 2026
শ্রেষ্ঠ আমি নিজেকে নিয়ে পরিপূর্ন মহাজগতে ছড়িয়ে আছে আজ আমার চিহ্ন জন্ম থেকে অনুভবের অতৃপ্ততা শেষ নিঃশ্বাসে দাঁড়িয়ে ভাবায় আমায় যান্ত্রিক আভাস উপহাস করে আবার অভিমানির খেয়ালি এ প্রতিফলন জাগতিক নয় আমার এই সমীকরণ ছায়াপথে ভেবেছিলাম আমি একা তোমার আলোতে নিজেকে আবার দেখা ভোরের রক্তিম আকাশে সময়হীন ঘোরে সুদূরে মিলিয়ে যেতে দেখি তোমাকে অসীম আকাশের বিশালতা যেন নীরব ব্যর্থতা চাপা পড়া সময়ের ইতিহাসে সভ্যতা আমার সূর্য নিভে গেলে তোমার উৎসের আলোতে আঁধার পেরিয়ে পাবো কি পাবো কি তোমার দেখা? পাবো কি তোমার ছায়া? পাবো কি আমি নিজেকে? পাবো কি তোমার দেখা? পাবো কি তোমার ছায়া? পাবো কি আমি নিজেকে? আজ এই সুর ভেসে যায় সুদূর যেখানে এক হয় না বলা কথা গ্রহান্তরের অজানা পথ অচেনা পথিক বানায় তোমার চেনা পথে নিয়ে যায় দেয়ালে স্মৃতিচিহ্ন আঁকি অতীত জীবনের অজানা ঝুঁকি মহাকালের যত প্রমাণ আমার অস্তিত্বে হারিয়ে আজ অগোচরে আমি কে? আমি কে? তুমি কে? তুমি কে? আমি-তুমি, তুমি-আমি, তুমি-আমি, আমি মাত্রাহীন শূন্যতার অধিবাসী অনুভবে অপরাধী সময়হীন অশরীর মন্ডলে বিচরণকারী অবাস্তব ভেবে সত্যকেভুলে ছিলাম চিরকাল মানবতার অহংকারভেঙ্গে দিল এ সকাল নিস্তব্ধতার এ চিৎকার, সজ্ঞানে ফেরায় শত শব্দের ভিড়ে আমাকে, তোমাকেই চেনায় তোমার ভেতর আমার ফিরে যাবার অভিযান মহাকালে মিলিয়ে দিলাম অসীম ব্যবধান আমি মেনে নিলাম তোমায়, তুমি স্বকীয় সবকিছু মুছে তুমি আর আমি অতৃতীয় আমি মেনে নিলাম তোমায়, তুমি স্বকীয় সবকিছু মুছে তুমি আর আমি অতৃতীয় অতৃতীয়, অতৃতীয় অতৃতীয়, অতৃতীয় অতৃতীয়, অতৃতীয় অতৃতীয়, অতৃতীয় অতৃতীয়, অতৃতীয় অতৃতীয়, অতৃতীয়
Submitted by NecroGod — Feb 08, 2026