Warfaze
Album • 2012
ধ্বংসের সীমানায় স্বপ্নে সাজানো আঙিনায় তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায় বেদনা ভুলে যাই যখনই তোমাদের খুঁজে পাই রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায় ধ্বংসের সীমানায় স্বপ্নে সাজানো আঙিনায় তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায় বেদনা ভুলে যাই যখনই তোমাদের খুঁজে পাই রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায় তুমি আশা আগামী অশ্রু ধোয়া আগামী দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই তুমি আশা আগামী মোহিত স্বপ্নে আমি সোনালী দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই বেদনার ধূসর বালুচরে তুমি কি কেদেছ যখনই অপমান দেখেছ যখনই এই বাংলা সয়েছে কালিমা অবহেলায় পরাজয় মুছে যায় তোমার দৃপ্ত পদচারনায় নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা শোষিতের বিজয়ের কালে বিকশিত মনের কামনায় তুমি আশা আগামী অশ্রু ধোয়া আগামী দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই তুমি আশা আগামী মোহিত স্বপ্নে আমি সোনালী দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই বেদনার ধূসর বালুচরে রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দি চেতনা নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা সংকীর্ণতা ভাঙলে এদেশ হবে ঋদ্ধ ঠিকানা শোষনের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায় তুমি আশা আগামী অশ্রু ধোয়া আগামী দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই তুমি আশা আগামী মোহিত স্বপ্নে আমি সোনালী দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই বেদনার ধূসর বালুচরে
Submitted by Infernal Flame — Feb 09, 2026
আর চার দেয়ালে কেন একা ডুবে থাকা এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের ছবি আঁকা আর যত কারণে এই দ্বিধার বাড়াবাড়ি জাগবে না আর জীবন তোমার হলে সান্ধ্য আইন জারি আর কেন হাত গুটিয়ে বসে থাকা, কিসেরই ভয়ে ভয়ে আমি নেই কোনো নিষিদ্ধ পরিচয়ে মন যাকে দিবে সিদ্ধান্ত আজই নাও যাবে এক নিমিষে ছন্দময় হয়ে শুধু না, না, না, না, না বলে কর না না আসলে না, না, না... কালজয়ী বাঁধনে আমি বন্দি হতে জানি থাকবে না আর তখন আমার মহাবিশ্বের হাতছানি আর যদি এ মনের পরিবর্তন হবে ভাবো ভেবো না আর না এ তোমার উৎসাহ হারাবো আর কেন হাত গুটিয়ে বসে থাকা কিসেরই ভয়ে ভয়ে আমি নেই কোনো নিষিদ্ধ পরিচয়ে মন যাকে দিবে সিদ্ধান্ত আজই নাও যাবে এক নিমিষে ছন্দময় হয়ে শুধু না, না, না, না, না বলে কর না না আসলে শুধু না, না, না, না, না বলে কর না না আসলে
Submitted by Infernal Flame — Feb 09, 2026
শক্তি দাও বিধাতা, অনন্ত কাল ধরে জ্বলছে হৃদয় হয়তো কেউ বোঝে না কত সত্য এ প্রণয় এসেছিলে বাঁচাতে আমায়, গড়ে দিলে নতুন আশায় রূপকথার মতো ভালোবাসা কত যে সুন্দর, বুঝে তোমারই কাছ থেকে স্বর্গেরই প্রতিরূপ বলেছিলে খুঁজো না আমায় আমি যদি কভু হারিয়ে যাই, যেতে দিও আমায় এলো সেদিন, তুমি হারিয়ে গেলে মনে এলো, বলেছিলে তুমি হারিয়ে যাবে যে শক্তি দাও বিধাতা, অনন্ত কাল ধরে জ্বলছে হৃদয় কষ্ট আর বুঝি না, স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে ব্যর্থ আমি হবো না, তুমি যে আমার সত্তাসঙ্গিনী শান্তিগুলো সব আমার, তোমার হৃদয় মাঝে মোরা কেঁদেছি একই দুঃখে, হেসেছি একই সুখে কখনো ভাবিনি তুমি চলে যাবে এভাবে রেখে আমায় একাকী আজও খুঁজে ফিরি নগরে-পল্লীতে খুঁজে তোমায় পেতেই হবে অস্তিত্ব তুমি আমার যদি কেউ শোনো এ গান আমার যদি কেউ খুঁজে পাও ওকে, শুনিও এই গান আমি খুঁজেছি তোমায় আজও পাহাড়ের চূড়াতে সাগরের নীল অতলে, তবু কেন তোমায় খুঁজে পাই না পাই না রূপকথার সব সমাপ্তি হয় হয় না তো সুখের বাসরে দুঃখ আমারই Instrumental
Submitted by Infernal Flame — Feb 09, 2026
সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে এই শহরে ইটের পাহাড়ে ছিলো না কেউ যে দেওয়ার প্রেরণা যন্ত্রে বাঁধা মন ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ ম্রিয়মান দুঃখের ছায়ায় যন্ত্রে বাঁধা মন ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ ম্রিয়মান দুঃখের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আজকে শুনি আনন্দধ্বনি পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায় শূন্য আশার জীবন্ত ভাষায় অদূরে দেখেছি প্রানের মোহনা যন্ত্রে বাঁধা মন ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ ম্রিয়মান দুঃখের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
Submitted by Infernal Flame — Feb 09, 2026
যেদিন খুশির কান্না ভেজাবে এই চিবুক তোমায় নিমন্ত্রণ, আমার সাথে কাটিও কিছুক্ষণ যেদিন হাসির ছটায় ভরবে আমার বুক বাঁধনহারা সুখ, বিলিয়ে দেব ভরিয়ে তোমার মন। বাধার অরণ্যে, স্থরিবতায় কতকাল কেটে যায় তবুযে স্বপ্নে ছবি আঁকা এখন মনে আমার অনন্ত করুণ সুর, থেকো বহুদূর দুঃখের অশ্রু ঝরুক আমার একা এখন ঝড়ে কাঁপছে আমার ঘর, আপন কি পর হাসলে সকাল আবার হবে দেখা যেদিন স্রোতোস্বীনির অকাল স্বর্গবাস আর ব-দ্বীপের উপবাস, লজ্জায় আমি রব অন্তঃপুরে যেদিন বর্শাঘাতে বিলীন পঙ্কিলতার গ্লানি যদিও মন অভিমানী ভিজবো তোমার সাথে উদ্দীপনায় পুড়ে যেদিন বিজয় গর্বে ভাসবে আমার দেশ মাতাল পরিবেশ প্রথম প্রহরে জানাবো সুপ্রভাত সেদিন জয়ের মিছিল ছুটবে ধেয়ে বেগে থাকব সবার আগে রাখবো আমি তোমার হাতে হাত
Submitted by Infernal Flame — Feb 09, 2026
No lyrics have been submitted for this track yet.
No lyrics have been submitted for this track yet.
No lyrics have been submitted for this track yet.
দুঃস্বপ্নের শেষ সীমানায়, চমকে ঘুম ভেঙ্গে যায় জেগে দেখি তুমি পাশে নাই, চোখ পড়ে খোলা জানালায় জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার নির্বাক রয় ধরণী, দুঃখ যেনো আমারি এক ঝিম ধরা দিবা স্বপনে আনাগোনা সন্দেহে আমি একা মেতে উঠি পুণ্যে বিকশিত পাপের খেলায়, কারাগারের অবহেলায় পচন ধরে মনে, শরীরে কবে আসবে ফিরে ভালোবাসা কবে আসবে ফিরে ভালোবাসা জীবনের সব আশায়, হতাশার আলিঙ্গনে ঘুণে ধরা স্বপ্নগুলো, সব যেনো এলোমেলো স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন তাই বুঝি বেঁচে থাকা, জানিনা শেষ কোথায় এক গোলক ধাঁধাঁয় আটকে পড়া, অবনত হৃদয়ে দিশেহারা ছুটি আমি, রাতের আলোকিত, নগর প্রণয়, ভালোবাসার প্রতারণায়, পচন ধরা বিশ্বাসে, আশায়… কবে আসবে ফিরে ভালোবাসা কবে আসবে ফিরে ভালোবাসা
Submitted by Infernal Flame — Feb 09, 2026
No lyrics have been submitted for this track yet.
← Go back to Warfaze